Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুম্বাই হামলার মূল হোতা লাখভিকে জামিন দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট

aআন্তর্জাতিক ডেস্ক:

মুম্বাই হামলার মূল হোতা জাকিউর রেহমান লাখভির অটকাদেশকে অবৈধ ঘোষণা করে তাকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানের এক আদালত। ইসলামাবাদ হাইকোর্টোর বিচারক নুরুল হক শুক্রবার লাখবির জামিনের আবেদন মঞ্জুর করে এ নির্দেশ দিয়েছেন বলে পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন ভার্সনে জানানো হয়েছে। তাকে যত দ্রুত সম্ভব মুক্তি দেয়ারও নির্দেশ দিয়েছেন ওই বিচারক। এর আগে গত ২৯ ডিসেম্বর পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠ লস্কর ই তৈয়বার প্রধান নেতা লাখভিকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু জামিনাদেশের  মাত্র কয়েক ঘণ্টা পর নতুন এক মামলায় তাকে আটক করে ইসলামাবাদ হাইকোর্ট। সে সময় লাখভির ওই জামিনাদেশের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল ভারত। আদালতের ওই জামিনাদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আবদুল বাসিতকে তলব করেছিল বিক্ষুব্ধ ভারত সরকার। তখন লাখভির জামিনাদেশের বিরুদ্ধে আপিল করবে বলে ভারত সরকারকে নিশ্চিত করেছিল ইসলামাবাদ সরকার। মুম্বাই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০০৯ সাল থেকে রাওয়ালপিন্ডি জেলে আটক রয়েছেন লাখবি এবং তার আরো ছয় সহযোগী। এখন পর্যন্ত ওই মামলার রায় হয়নি। ভারত এই সন্ত্রাসী হামলার যেন তেন বিচার মেনে নেবে না বলে বার বার পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে। ২০০৮ সালে মুম্বাই হামলায় ১৬৬ জন নিহত এবং বহু লোক আহত হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.