Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুলার-ওজিল খেলছেন না ব্রাজিলের বিপক্ষে

মুলার-ওজিল খেলছেন না ব্রাজিলের বিপক্ষে
মুলার-ওজিল খেলছেন না ব্রাজিলের বিপক্ষে

আগামী মঙ্গলবার ঘরের মাঠ বার্লিনে ব্রাজিলের বিপক্ষে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মানির হয়ে খেলছেন না থমাস মুলার ও মেসুত ওজিল। যদিও দু’জনেই স্পেনের বিপক্ষে শুক্রবার ডাসেলড্রফে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মূল একাদশে ছিলেন।

জার্মানির হয়ে ১-১ গোলের ড্র হওয়া ম্যাচটিতে দারুণ এক গোল করে সমতা ফিরিয়েছিলেন মুলার। আর্সেনাল প্লে-মেকার ওজিল ম্যাচ শেষ করলেও বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড মুলার ৯ মিনিট আগে লিও গোরেতজার বদলি হিসেবে মাঠে নামেন। অলিম্পিক স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে দলের দুই তারকার অনুপস্থিতির বিষয়টি অফিসিয়াল টুইটারে নিশ্চিত করেছে জার্মানি।

স্পেনের বিপক্ষে অবশ্য দু’জনের পারফরমেন্সই কোচ জোয়াকিম লো’কে সন্তুষ্ট করেছে। ম্যাচ শেষে লো বলেছেন, আমি মনে করি এটা দুই দলের জন্য দারুণ একটি পরীক্ষা ছিল। আজ আমরা অনেক কিছু শিখেছি। এ কারণেই আমরা স্পেন ও ব্রাজিলের মত দলের বিপক্ষে খেলতে চেয়েছি। সেরা দলের বিপক্ষেই শুধুমাত্র নিজেদের সঠিকভাবে যাচাই করা যায়। যদিও এখনো আমাদের উন্নতির অনেক জায়গা আছে। আমি মনে করি কোনো দলই এখনো তাদের পূর্ণাঙ্গ শক্তি দেখাতে পারেনি।

রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুস বলেছেন, স্পেন প্রথম ২০ মিনিট দারুণ খেলেছে এবং ঐ সময়ই তারা এগিয়ে গিয়েছে। এরপরই ম্যাচ আমাদের দিকে চলে আসে। সব মিলিয়ে এই ফলাফলে আমরা সন্তুষ্ট।

Leave A Reply

Your email address will not be published.