Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মেলবোর্নে সুজিতের ‘পিকু’ সেরা ছবি নির্বাচিত

মেলবোর্নে সুজিতের 'পিকু' সেরা ছবি নির্বাচিতবিনোদন ডেস্ক : বাঙালি পরিচালক সুজিত সরকারের সাফল্যের মুকুটে নতুন পালক। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভেল অব মেলবোর্নে (আইএফএফএম) সেরা সিনেমার শিরোপা পেল সুজিতের নির্দেশিত অমিতাভ বচ্চন-দীপিকা পাড়ুকোন অভিনীত সাড়া জাগানো ছবি ‘পিকু’। শনিবার ঐতিহ্যবাহী ন্যাশনাল গ্যালারি অব ভিক্টোরিয়ায় হওয়া দুদিন ব্যাপী এই উৎসবের জাঁকজমকপূর্ণ সমাপ্তি অনুষ্ঠানে পিকুকে সেরা ছবি নির্বাচিত করা হয়। উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই-কমিশনার প্যাট্রিক সাকলিং, অস্ট্রেলিয়ায় ভারতীয় হাইকমিশনার নবদ্বীপ সুরি, সুজিত সরকার, বলিউড তারকা অনিল কাপুর, সোনম কাপুরসহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। সেরা ছবি ছাড়াও পিকুর জন্য সেরা পরিচালক ও সেরা অভিনেতার শিরোপা পেয়েছেন যথাক্রমে সুজিত এবং ইরফান খান। সূত্র: এবিপি আনন্দ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.