Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মেসির চেয়ে রোনালদোর আয় বেশি

ক্রীড়া ডেস্ক: ২০১৬-১৭ মৌসুমে ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি আয় করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোর। গত মৌসুমে রোনালদো সর্বমোট আয় করেন ৮৭.৫ মিলিয়ন ইউরো (৯৫.৩ মিলিয়ন মার্কিন ডলার)। যা তাকে আর্জেন্টাইন প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির থেকে এগিয়ে রেখেছে। মেসির আয় ৭৬.৫ মিলিয়ন ইউরো বলে সূত্র মতে জানা গেছে। আজ মঙ্গলবার ফ্রান্স ফুটবল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এই তালিকায় ৫৫.৫ মিলিয়ন ইউরো আয় করে তৃতীয় স্থানে আছে মেসির ব্রাজিলিয়ান সতীর্থ নেইমার। পরের অবস্থানগুলোতে আছেন যথাক্রমে রিয়াল মাদ্রিদের ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেল (৪১ মিলিয়ন ইউরো) ও চাইনিজ সুপার লীগের হেবেই ফরচুনের পক্ষে খেলা আর্জেন্টাইন তারকা এজেকুয়েল লাভেজ্জি (২৮.৫ মিলিয়ন ইউরো)।

কোচ হিসেবে ২৮ মিলিয়ন ইউরো আয় করে এই তালিকায় সর্বাগ্রে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হোসে মরিনহো। সূত্রটি জানিয়েছে ২০১৬-১৭ মৌসুমে বেতন, বোনাস ও বিজ্ঞাপন থেকে আয়ের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.