Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মেহেরপুরের গাংনীতে বাসচাপায় নিহত ১, আহত ৩৫

মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর এলাকায় বাসের চাপায় আজমত আলী (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বাসের অন্তত ৩৫ যাত্রী। বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজমত আলী একই এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে আল্লাহর দান নামে একটি বাস মেহেরপুর থেকে কুষ্টিয়া যাচ্ছিল। পথে আকুবপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের একটি পাকড় গাছকে ধাক্কা দেয়। এসময় বাসের চাপায় ওই গাছের ছায়ায় বসে থাকা কৃষক আজমত আলী গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, বাসের চালক ও হেলপারকে আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.