Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মেয়র মান্নানের দুই দিনের রিমান্ডে

remandগাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত কাল দুপুর দুইটা ২৫ মিনিটে এ রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম। এর আগে দুপুর দেড়টার দিকে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। নাশকতার অভিযোগে গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানকে বুধবার ডিবি পুলিশ গ্রেফতার করে। গাজীপুর কোর্ট পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, জয়দেবপুর থানার মামলা নম্বর ২৩(২)১৫- এর এজাহারভুক্ত আসামি হিসেবে এম এ মান্নানকে আদালতে হাজির করা হয়। মেয়র এম এ মান্নানের নামে তিনটি মামলা রয়েছে। দুটি মামলায় তিনি জামিন আছেন। অপর মামলায় গত কাল ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে হাজির করা হয়। এর আগে সকাল নয়টার দিকে মেয়রকে গাজীপুর ডিবি কার্যালয় থেকে জয়দেবপুর থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে আদালতে নেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.