Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মোবাইল ফোনচুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

শার্শা  প্রতিনিধি:  যশোরের শার্শায় মোবাইল ফোনচুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোর রাতে যশোরের শার্শা উপজেলার হাড়িখালি যদুনাথপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।নিহত যুবক সাইফুল ইসলাম(২০)ওই গ্রামেরক ওছার আলি সরদারের ছেলে বলে বিষয়টিনিশ্চিতকরেছেনশার্শা থানার ওসিএনামুলহক।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ওই গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী রাশিদা বেগমেরএকটি মোবাইল ফোন হারিয়ে যায়।সন্দেহ করে রোববার ভোররাতে ওই এলাকার ১০/১২ জন যুবক সাইফুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারাতাকে বেদম মারপিট করে।এসময়পল্লাস দিয়েতার হাতের নখতুলে ফেলার চেষ্টা করা হয়।তার গুপ্তাংগ সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতে রচিহৃ রয়েছে বলে পুলিশ জানান।

নিহতের বোনমঞ্জিলা বেগমজানান,ভোর রাতে তার ভাইকে নিয়ে যেয়ে মারধোর করাহচ্ছেএমন সংবাদ পেয়ে তারা সকাল সাতটার দিকে ঘটনাস্থল থেকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ৮দিকে সে মারা যায়। এসংবাদ লেখা পর্যন্ত ঘটনাস্থলে এসআইসঞ্জীবদত্ত ও এস্আই কবির হোসেন অবস্থানকরছেন।

সঞ্জীব দত্ত বলেন, লাশতারাগ্রহনকরেছেন।ময়না তদন্তেরজন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেজানান সঞ্জীব ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.