Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মৌ-রিচির ডেডলাইন

b-2
বিনোদন ডেস্ক:
অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও রিচি সোলায়মান এবার একসঙ্গে সাত পর্বের একটি ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। নাম ‘ডেডলাইন’। শফিকুর রহমান শান্তনু’র রচনায় এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। সম্প্রতি রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দ্বিপক সুমন, শ্যামল মাওলা, সোনিয়া, জয়রাজ, হিল্লোল, রিজা প্রমুখ। নাটকটির গল্প নিয়ে নির্মাতা জানান,একদিক থেকে দেখলে মনে হবে এটা যেন ইসাবেলার সাফল্যের চূড়ায় ওঠার গল্প। গল্পের মতো ধাপে ধাপে নানা বিপত্তি পেরিয়ে সে এগিয়ে যেতে থাকে তার লক্ষ্যে। সে স্বপ্ন দেখে মিডিয়া ভুবনে শক্ত অবস্থানের। কাজের সূত্রেই আরেক সিনিয়র নায়িকা ফ্লোরার সাথে বিবাদে জড়িয়ে পড়ে। পরিচালক, একজন প্রযোজক, জমিদার পুত্র ও একজন গির্জার পোপের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে । টম ক্রিয়েশন্সের ব্যানারে এনটিভিতে বিশেষ ধারাবাহিক হিসেবে ঈদের সাতদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘ডেডলাইন’।

Leave A Reply

Your email address will not be published.