Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ম্যারাডোনা ও রোমারিওকে ছাড়িয়ে গেলেন নেইমার

s-8স্পোর্টস ডেস্ক:
রেকর্ড গড়ার জন্যই যেন তাদের জন্ম। সেটা যত ছোট কিংবা বড় হোক না কেন। লিওনেল মেসি তো এমনিতেই গড়ে যাচ্ছেন রেকর্ডের পর রেকর্ড। তবে এই প্রথমবারেমত বার্সায় কোন রেকর্ডে নাম লেখাতে পারলেন হয়তো নেইমার। কোপা ডেল রে-তে ভিয়ারিয়ালের বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় লেগে জোড়া গোল করার পরেই কীর্তিটা গড়লেন ব্রাজিলের তারকা ফুটবলার। তবে কী সেই রেকর্ড। এই দুটো গোল করার পরেই যে দিয়েগো ম্যারাডোনা ও রোমারিওকে পিছনে ফেললেন নেইমার। এই দুই মহাতারকার চেয়ে বার্সেলোনার হয়ে বেশি গোল করেছেন তিনি । তাই নেইমার এক নতুন কীর্তি স্পর্শ করলেন। ১৯৮২-৮৪ মওসুমে বার্সেলোনার হয়ে খেলেন ম্যারাডোনা। সেবার দু’মওসুমে ৫৬ ম্যাচে ৩৮ গোল করেন তিনি। অন্যদিকে ১৯৯৩-৯৫ সাল পর্যন্ত বার্সার হয়ে খেলেন রোমারিও। ৫৩ ম্যাচে ৩৯ গোল করেন ব্রাজিলের কিংবদন্তি তারকা। এখনও পর্যন্ত বার্সার হয়ে ৭৪টি ম্যাচে ৪১টি গোল করলেন নেইমার। ভিয়ারিয়ালের বিরুদ্ধে গোল করার পরেই রোমারিও ও ম্যারাডোনাকে টপকে গেলেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.