Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ময়মনসিংহে নব-কিশোলয় ক্রীড়া সংঘের উদ্যোগে ফাইনাল খেলা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্তরে বটতলা মাঠে নব-কিশোলয় ক্রীড়া সংঘের উদ্যোগে কাজী নজরুল ইসলাম স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। নব-কিশোলয় ক্রীড়া সংঘের সভাপতি ও সাধারন সম্পাদক ফরহাদ খান এবং রাসেল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলার ও প্যানেল মেয়র মোঃ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব-কিশোলয় সংঘের সাবেক খেলোয়ার মোঃ জামাল আহম্মেদ,কাজী মনির উদ্দিন, মোঃ নাসির হোসেন, আবুল কালাম আজাদপ্রমূখ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সাবেক সকল খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করেন নব-কিশোলয় ক্রীড়া সংঘের নতুন কমিটির সদস্যেরা। গত ১৮আগষ্ট শুক্রবার রাত ১১.৩০ মিনিটে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় ড্রিম টিম একাদশ বনাম আতংক একাদশ অংশ গ্রহন করে। ড্রিমটিম একাদশ চ্যাম্পিয়ান হয় আর আতংক একাদশ রার্নাস আপ। ড্রিমটিম একাদশ খেলোয়ারদের মধ্যে রিদয় চৌধুরী, আবু বকর সিদ্দিক, পাভেল রহমান, রুবেল মিয়া, বিনয় কুমার,রাসেল মিয়া এবং রার্নাস আপ দলের মধ্যে খেলোয়াররা হলেন সৌরভ দত্ত দীপু, মাঈন খান বাবু, সজিব কুমার মল্লিক,পিয়াস মিয়া, অরুপ বিশ্বাস, রাম কুমার। শ্রেষ্ঠ খেলোয়ার হিসাবে নিবার্চিত হয়েছেন রিদয় চৌধুরী। আগামীতে আরও ব্যাপক ভাবে সংগঠনকে শক্তিশালী করার লক্ষেনব-কিশোলয় ক্রীড়া সংঘের নতুন কমিটিকে কাজ কারর আহবান জানান সাবেক খেলোয়াররা।

Leave A Reply

Your email address will not be published.