Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যশোর জেলা হেযবুত তওহীদের সভাপতি ফিরোজ মেহেদীর পিতার ইন্তেকাল।

শার্শা প্রতিনিধিঃ যশোর জেলা হেযবুত তওহীদের সভাপতি ও দৈনিক বজ্রশক্তি পত্রিকার যশোর ব্যুরো প্রধান মো: ফিরোজ মেহেদীর পিতা মোঃ খবিবর রহমান ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লহি অয়অ ইন্না ইলাহির রাজিউন।

গত বৃহ্রঃতিবার আনুমানিক রাত ৯.৪০(মিনিটে) যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৮৩) বছর।

শার্শা উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের মৃত মোসলেম আলী মন্ডলের পুত্র মোঃ খবিবর রহমান। স্বাধীনতা পূর্ববর্তি সময়ে তিনি নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাকতা করতেন। দেশ স্বাধীনের পূর্বে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সময়ে একবার প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। বাংলাদেশ সরকারের আইআরডিপি সমবায় সমিতির ম্যানেজার ছিলেন। এছাড়া পরবর্তিতে তিনি দুইবার ইউপি সদস্য নির্বাচিত হন।

এছাড়া তিনি তিন কন্যা ও চার পুত্রসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। শুক্রবার তার নিজ গ্রামের মসজিদে জুম্মাবাদ নামাজের যানাজা শেষে মসজিদের পাশে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

রিপোর্ট
মোঃ ফজলুর রহমান

Leave A Reply

Your email address will not be published.