Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যশোরে পার্কিং করা বাসে আগুন

fire in a busযশোর প্রতিনিধি:
যশোরের উপ-শহর কেসমত নওয়াপাড়া এলাকায় পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে আগুন নেভানোর আগেই বাসটি পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা চলছে বলেও জানান ওসি। তবে এঘটনায় কেউ হতাহত হয়েছে বলে তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
এর আগে, চলতি মাসে শহরের বিভিন্ন স্থানে পার্কিং করা চারটি বাস এবং দুইটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এর মধ্যে একটি পার্কিং করা বাসে ঘুমিয়ে থাকা এক ট্রাকচালক অগ্নিদগ্ধ হয়ে ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন। এসব ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ জেলা বিএনপি-জামায়াত, ছাত্রদল-যুবদল ও শিবিরের কয়েক শ’ নেতাকর্মীকে আসামি করে অন্তত ১০টি মামলা দায়ের হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.