Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যুক্তরাষ্ট্রে মহানবীর কার্টুন প্রদর্শনীতে গুলি, ২ হামলাকারী নিহত

1430714477আন্তর্জাতিকডেস্ক:  যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে হযরত মোহাম্মাদকে নিয়ে আঁকা একটি কার্টুন প্রদর্শনীর সামনে বন্দুকধারীদের গুলিতে নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

দু’পক্ষের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ দুজন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তাকর্মীরা।

এরই মধ্যে ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ। নিরাপত্তার জন্য প্রদর্শনীতে আসা সবাইকে বাড়ির ভিতরে অবস্থান করার জন্য পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হঠাৎ করেই সেখানে তিন চার রাউন্ড গুলিবর্ষণ হয়। কে বা কারা এই হামলা চালায় বা তাদের অবস্থান এখনও জানা যায়নি।

পুলিশের বিশেষ দল ধারণা করছে মহানবীর কার্টুন প্রদর্শনীকে কেন্দ্র করে এই হামলা হতে পারে।

Leave A Reply

Your email address will not be published.