Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যুক্তরাষ্ট্রে মেসি, আগুয়েরো, হিগুয়েনরা

s-3স্পোর্টস ডেস্ক:
দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা ফুটবল দল এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। আগামী জুনে কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবেই এ দুটি ম্যাচ খেলবে জেরার্ডে মার্টিনোর শিষ্যরা। লিওনেল মেসিরা এ ম্যাচ দুটি খেলবে এল সালভাদর ও ইকুয়েডরের বিপক্ষে। এরই ধারাবাহিকতায় বুধবার ওয়াশিংটনে অনুশীলনে ব্যস্ত সময় পার করেন দলের ফুটবলাররা। এর আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার ২-১ গোলে জয়ের ম্যাচে পায়ের ইনজুরিতে পড়েছিলেন মেসি। তবে বার্সার এক বিবৃতিতে জানানো হয়, পায়ে চোট পেলেও আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন মেসি। এদিকে চিলিতে অনুষ্ঠিত কোপ আমেরিকা টুর্নামেন্টের আগে চ্যাম্পিয়ন্স লিগের সময়সূচি নিয়ে ক্ষেপেছেন আলবেসেলিস্তা কোন মার্টিনো।

Leave A Reply

Your email address will not be published.