Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল শাবাব নেতা নিহত

11.+Shababআন্তর্জাতিক ডেস্ক:

আল শাবাব নেতা আদান গারারকে হত্যার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। বুধবার রাতে বিবিসি জানিয়েছে, গেল শুক্রবার দক্ষিণ সোমালিয়ায় চালকবিহীন বিমান (ড্রোন) থেকে নিক্ষিপ্ত হেলফায়ার ক্ষেপণাস্ত্রের হামলায় গারার নিহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগণ। ২০১৩ সালে কেনিয়ার রাজধানী নাইরোবির অভিজাত শপিং মল ওয়েস্টগেটে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলায় ৬৭ জন নিহত হয়েছিলেন। ওই হামলার অন্যতম সন্দেহভাজন অভিযুক্ত ছিলেন গারার। পশ্চিমা স্বার্থ ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর আল শাবাবের হামলার বিষয়গুলো গারারই তত্ত্বাবধান করতেন বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে, আল শাবাবের নিরাপত্তা ও গোয়েন্দা শাখার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গারার। তিনি জঙ্গিগোষ্ঠীটির বিদেশে চালানো অভিযানগুলোর সমন্বয় ও পরিচালনা করতেন। মোগাদিসু থেকে ২৪০ কিলোমিটার পশ্চিমে দক্ষিণ সোমালিয়ার দিনসুর এলাকায় ড্রোন অভিযানটি চালানো হয় বলে জানিয়েছে পেন্টাগন।

Leave A Reply

Your email address will not be published.