Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যে জন্য ঢাকায় মীর

বিনোদন ডেস্ক:Mir
রেডিও জকি হিসেবে আলোচিত, জনপ্রিয়। পরবর্তীতে গান আর অভিনয়ে এসেও প্রশংসিত। সেই মীর আফসার আলী, ‘মীরাক্কেল’খ্যাত মীর ঢাকায় আসছেন। সঙ্গে থাকবে তার গানের দল ব্যান্ডেজ।

বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘ফ্যান্টাবুলাস কমেডি নাইট’ শীর্ষক এক কনসার্টে সংগীত পরিবেশন করবেন তিনি। এটি আয়োজন করেছে ম্যাডবক্স কমিউনিকেশন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাঈদ আহমেদ শামস জানিয়েছেন, ৪ সেপ্টেম্বর রাতে কনসার্টটি হবে। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত। শুধু মীর নয়, এখানে থাকবেন এ দেশের জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব। পারফর্ম করবেন ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’খ্যাত শশী, সজল, শাওন, ইমন-সহ অনেকেই।

বাংলাদেশেরপত্র/এডি/এস

Leave A Reply

Your email address will not be published.