Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নিজেই চেক করুন আপনার পরিচয়পত্র দিয়ে কয়টি সিম নিবন্ধন হয়েছে

SIMপ্রযুক্তি ডেস্ক: দেশে ৬ টি অপারেটর কোম্পানির মোট ১১ কোটি ৬০ লাখেরও বেশি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হয়েছে। কিন্তু মোবাইল ফোন ব্যবহারকারীরা এখনও অনেকে জানেন না তার জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কোন অপারেটরের কতটি সিম নিবন্ধন হয়েছে।
এজন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) মোবাইল গ্রাহকদের এসএমএস পাঠিয়ে বলেছে, ‘আপনার নামে নিবন্ধিত অযাচিত সিম/রিম বন্ধের জন্য সংশ্লিষ্ট কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।’
যদিও ইতোমধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলফোনের সিম/রিম নিবন্ধনের সরকার ঘোষিত নির্দিষ্ট সময় পার হয়েছে। যেসব সিম ওই সময়ের মধ্যে নিবন্ধন হয়নি সেগুলো বন্ধও করে দিয়েছে সরকার। তবে এখনও চলছে সিম নিবন্ধন।
মোবাইলফোন ব্যবহারকারীর একটি এনআইডির বিপরীতে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ঘরে বসেই জানা যাবে। জানতে হলে সংশ্লিষ্ট মোবাইলফোন থেকে এসএমএস বা ডায়াল করতে হবে ।

আসুন জেনে নেওয়া যাক কিভাবে এবং কোন নম্বরে এসএমএস বা ডায়াল করতে হবে-

গ্রামীণফোন: মেসেজ অপসনে গিয়ে info লিখে পাঠিয়ে দিন 4949 নম্বরে
বাংলালিংক: ডায়াল করুন *1600*2# নম্বরে
রবি: *1600*3# ডায়াল করুন ফিরতি এমএমএসে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কয়টা সিম নিবন্ধিত হয়েছে।
এয়ারটেল: *121*4444# ডায়াল করুন
টেলিটক: info লিখে এমএমএস করুন 1600 নম্বরে।

Leave A Reply

Your email address will not be published.