Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যেভাবে জানা যাবে এসএসসি পরীক্ষার ফলাফল

স্টাফ রিপোর্টার:  ২০১৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে আজ শনিবার । শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের পক্ষ থেকে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ফলের সারসংক্ষেপ তুলে ধরা হবে।
এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপরই বেলা ২টায় ইন্টারনেট ও মুঠোফোনের এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ছাড়াও www.educationboardresults.gov.bd ঠিকানায় ফল পাওয়া যাবে। এছাড়াও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। মোবাইল ফোনে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার নাম (ssc/alim/tec)  লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফল জানানো হবে।

Leave A Reply

Your email address will not be published.