Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুর গঙ্গাচড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর জবাই করে হত্যা

download (1)

রংপুর ব্যুরো: রংপুরের গঙ্গাচড়ার মর্ণেয়া ইউনিয়নের তালপট্টির নরশিং গ্রামে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ এমএ মান্নান জানান, নরশিং গ্রামের দিনমজুর আইয়ুব আলীর আনন্দ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী শাহিনা খাতুনকে (১৪) একই গ্রামের সামছুল আলমের ছেলে আবুজার রহমান প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এ প্রস্তাবে ওই ছাত্রী রাজি না হওয়ায় বৃহস্পতিবার আনুমানিক রাত আটটার দিকে তার পিতামাতার অনুপস্থিতির সুযোগে আবুজারের বন্ধু একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে নাজির হোসেন শাহিনাকে ফুসলিয়ে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে আবুজার ও নাজির শাহিনার মুখে ওড়না পেঁচিয়ে পাশের পরিত্যক্ত জমিতে জোরপূর্বক ধর্ষণের পর ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। শাহিনার পিতা মেয়েকে সারারাত খোঁজাখুঁজি করে না পেয়ে সকালেও খুঁজতে থাকে।

শুক্রবার সকালে বাড়ির পাশের পরিত্যক্ত জমিতে ওড়না পেঁচানো অবস্থায় শাহিনার গলাকাটা মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে পরিবারের লোকজন ও এলাকাবাসী আবুজারকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুজারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিনাকে হত্যার দায় স্বীকার করে এবং এর সঙ্গে জড়িত তার সহযোগি নাজির হোসেনের নাম বলায় পুলিশ তাকেও গ্রেফতার করে।
ওসি আরও জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুইজনকে।

Leave A Reply

Your email address will not be published.