Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক নিখোজ ফিরে পাওয়ার দাবীতে মানববন্ধন

আমিরুল ইসলাম, রংপুর: রংপুরের বিশেষ জজ আদালতের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি), রংপুর জেলা আ’লীগের আইন সম্পাদক এ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনার খোঁজ মিলছে না। গতকাল শুক্রবার সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই সুশান্ত ভৌমিক সুবল।
উল্লেখ্য, অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা রংপুরে চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার সরকারি কৌঁসুলি ছিলেন।
তাকে দ্রুত খুজে বের করার দাবীতে শনিবার সকাল ১০টায় রংপুর কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে তাজহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র/ছাত্রী।
তাদের দাবী বাবু সোনাকে প্রশাসন দ্রুত খুজে বের করে দিতে না পারা পর্যন্ত তাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে।
উল্লখ্য, শুক্রবার সকাল ৬টার দিকে বাবু সোনা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। কোথায় গিয়েছেন সে বিষয়ে কাউকে কিছু বলে যাননি। তাকে খুঁজে না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন পরিবারের লোকজন। এ ঘটনায় রংপুর কোতয়ালী থানা পুলিশকে অবগত করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.