Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর মিঠাপুকুরে অপহরন মামলার বাদীকে হুমকি

মিঠাপুকুর প্রতিনিধি:images (2) রংপুর মিঠাপুকুরে এক ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী গত ২৭ জানুয়ারি আজিতমারি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ফেরার পথে অক্ষয় কুমার ও তার সহযোগীরা মেয়েটিকে জোরপুর্বক মাইক্রোবাসে অপহরন করেন। সে মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর মমিনপুর এলাকার মৃত  জিপিন তির্কীর মেয়ে। মেয়েটির মা সুকু মনি তির্কী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মিঠাপুকুর থানায় অপহরন মামলা দায়ের করেন। যার মামলা নং-৬, তারিখ: ২৭/০১/২০১৫ইং। এরই পরিপেক্ষিতে, মিঠাপুকুর থানা পুলিশের এস.আই রিপন ও তার ফোর্সসহ মেয়েটি সহ অক্ষয় কুমারকে আটক করে। পরে অক্ষয় কুমারকে জেল হাজতে প্রেরন করা হয়। এবং মেয়েটিকে মেডিকেল রিপোর্ট কারার জন্য সেফ কাস্টরিতে রাখা হয়। মামলার বাদী মেয়েটির মা সুকু মনি তির্কীর অভিযোগ, আসামীপক্ষের বিভিন্ন প্রভাবশালীরা তাকে মামলা তুলে নিতে চাপ দেওয়াসহ বিভিন্নধরনের ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি তার যাতায়াতের রাস্তা গর্ত খুড়ে বন্ধ করে দেয়। বর্তমানে বাদী মানবেতর জীবন যাপন করছে। সুকু মনি তির্কী তার সন্তানদের নিয়ে কোন প্রকার কাজ কিংবা উপার্জন করতে পারছেনা। তাই তিনি আইন শৃঙ্খলা বাহিনী সহ সমাজের সকলের সুদৃষ্টি ও সহযোগীতা কামনা করছেন।

Leave A Reply

Your email address will not be published.