Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর মিঠাপুকুরে ভূয়া দলিল লেখক গ্রেফতার

download (3)মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে ভূয়া দলিল তৈরীর অপরাধে শফিকুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা রেজিষ্ট্রি অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, উপজেলার শঠিবাড়ী সেরুডাঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শফিকুল ইসলাম শফি দীর্ঘদিন ধরে মিঠাপুকুর রেজিষ্ট্রি অফিসে মোহরিদের যোগসাজসে ভূয়া দলিল, খারিজ, দাখিলা, খাজনাসহ অবৈধভাবে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছিল। বিষয়টি জানতে পেরে মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহা. মামুন-অর-রশিদ রেজিষ্ট্রি অফিসে গিয়ে হাতেনাতে ধরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি জালিয়াতি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-০২, তারিখ-০২/০১/২০১৫ইং। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave A Reply

Your email address will not be published.