Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে অটো চালককে জবাই করে হত্যা

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার হলদিবাড়ী গ্রামের আজিদুল ইসলাম (২৬) নামে এক অটোচালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওই অটোচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আজিদুল ইসলাম কাউনিয়া উপজেলার হলদিবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ধারণা করা হচ্ছে, অটো নিয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের জিলানী জানান, রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তকিপল বাজারে মাঠের ধানের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে জবাই করে হত্যা করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য উদঘাটন করা যাবে।
রংপুরের সহকারী সিনিয়র পুলিশ সুপার (বি-সার্কেল) মো. সাইফুর রহমান বলেন, এটি হত্যাকাণ্ড হতে পারে। জড়িতদের গ্রেফতার করা হবে।

Leave A Reply

Your email address will not be published.