Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে আজ সকাল সন্ধা ব্যাটারিচালিত অটোরিকশার ধর্মঘট

ব্যাটারিচালিত-অটোরিকশারমহানগর প্রতিনিধি ।। সোমবার রংপুরে সকাল-সন্ধ্যা অটোরিকশা ধর্মঘটের ডাক দিয়েছে জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমিতি। কয়েক দফা দাবী আদায়ের জন্য তারা এ ধর্মঘটের ডাক দিয়েছে।

উল্লেখ্য গত শুক্রবার রাতে সমিতির জিএল রায় রোডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

সভায় সংগঠনের সভাপতি মহিউল আহম্মেদ মহির বলেন, রংপুর নগরীতে ফোর লেন রাস্তা তৈরি হওয়ার পরেও গত ১০ রমজান থেকে নগরীর মধ্যস্থলে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। এছাড়া স্বতন্ত্র পার্কিং ব্যবস্থা না থাকায় অটোচালকরা হয়রানির শিকার হচ্ছেন।

তিনি জানান, সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, তাদের দাবি দাওয়া মেনে নেওয়া না হলে সোমবার রংপুরে সকাল-সন্ধ্যা অটোরিকশা ধর্মঘট চলবে। এছাড়া পরবর্তীতে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

তবে গত শনিবার রংপুর শহরে ব্যাটারিচালিত অটোরিকশা দেখা গেছে। তাদের এই দাবী মেনে নেওয়া হয়েছে কিনা বা  এই ধর্মঘট বহাল থাকবে কিনা তা গনমাধ্যমকে এখনও নিশ্চিত করেনি রংপুর জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমিতি।

Leave A Reply

Your email address will not be published.