Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে জামায়াতকর্মীসহ গ্রেফতার ৫৯

images

রংপুরে থেকে জামায়াতের তিনকর্মীসহ ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. সেলিম জানান, মিঠাপুকুর থানা পুলিশের অভিযানে জামায়াতের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।

অপরদিকে, জেলা পুলিশের অভিযানে বিভিন্ন স্থান থেকে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.