Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

রংপুররংপুর প্রতিনিধি: রংপুরে ট্রাকের চাকায় পাখি বেগম (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত পাখি মাহিগঞ্জ এলাকার মোজাম্মেল হোসেনর মেয়ে। সে মাহিগঞ্জ সরকারি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। রোববার সকালে নগরীর তাজহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রংপুর কোতোয়ালি থানার ওসি জাহিদ হোসেন জানান, পাখি বেগম সকাল ১১টার দিকে কোচিং শেষে বাড়ি ফিরছিল। তাজহাট এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.