Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে ট্রেনের ধাক্কায় পিকআপের ৪ যাত্রী আহত

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ চারজন আহত হয়েছেন। আহতরা হলেন, পিকআপভ্যানের চালক ফরিদুল ইসলাম (৩৫), মাছ ব্যবসায়ী রাশেদুল ইসলাম (৩০), মাইদুল ইসলাম (৩৮) ও জাহিদ হোসেন (১২)।  উপজেলার পৌর শহরের পকিহানা ১১-জি রেলগেটে শনিবার সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের সবার বাড়ি নওগাঁ জেলার কমলপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান জানান, ভোরে পিকআপ ভ্যানে (বগুড়া নং- ১১-১০৪১) নওগাঁ থেকে মাছ নিয়ে রাশেদুল ইসলাম ও মাইদুল ইসলাম বদরগঞ্জ পৌর শহরে যাচ্ছিলেন। রেলগেট পার হওয়ার সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা ৬৪নং কম্পিউটার ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়।  রেললাইনের দায়িত্বপ্রাপ্ত গেটম্যান হাসান আলী বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম।’

দায়িত্ব পালন ছেড়ে বাড়িতে থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাই চার হাজার দুই শ’ টাকা চুক্তিতে এখানে দায়িত্ব পালন করি। ঠিকমতো সেই টাকাও পাই না। কিছু বললেই আমাকে দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়।’

বদরগঞ্জ স্টেশন মাস্টার সিদ্দিক আলী জানান, ঘটনা তদন্তে ঊর্ধ্বতন কর্মকর্তা বদরগঞ্জে আসবেন। এর বেশি কিছু বলতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.