Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে ডাকাতির সময় গৃহকর্তাকে হত্যা

রংপুর ব্যুরো:

রংপুরের মিঠাপুকুরে ডাকাতি করার সময় আজিজুল ইসলাম নামের এক বাড়ির মালিককে শ্বাসরোধে হত্যা অভিযোগ করেছে তার মেয়ে শিউলি। এসময় ৭ ভড়ি স্বর্ণ ও নগদ ৩০ হাজার টাকাও লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ডাকাতির ঘটনাটি পরিকল্পিত বলে সন্দেহ রয়েছে পুলিশের।

নিহতের মেয়ে শিউলি জানান, বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের পাশে কাশিপুর আগাটারি গ্রামে মুখোশধারী ডাকাতদল তাদের বাড়িতে ঢোকে। এসময় তার বাবা আজিজুল চিৎকার করলে ডাকাতদল অস্ত্র দেখিয়ে তার মুখে কাপড় ঢুকিযে, শরীরে রশি দিয়ে খাটের সাথে বেঁধে রেখে। পরে তারা বাড়ির বিভিন্ন কক্ষ থেকে ৭ ভরি স্বর্ণ, ৩০ হাজার নগদসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিযে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তার বাবাকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিঠাপুকুর থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জানান, ডাকাতির ঘটনাটি পরিকল্পিত হতে পারে। আমরা তদন্ত করলেই আসল রহস্য বের হবে।

 

Leave A Reply

Your email address will not be published.