Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে দৈনিক আখিরার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

IMG_8237

আমিরুল ইসলাম,রংপুর: রংপুরের আঞ্চলিক পত্রিকা দৈনিক আখিরার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় একটি র্যালি দৈনিক আখিরার মুলাটোল কার্যালয় থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত কার্যালয়ে এসে শেষ হয়। রংপুরের সনামধন্য এই পত্রিকাটির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিকেল ৩টায় শিশু কিশোরদের নিয়ে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
সন্ধা ৭টায় চেম্বার ভবনে গুনিজনদের সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা অনুষ্ঠান । উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ২০ বছরের শুভ সুচনা করবেন তথ্য মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বিশেষ অথিতি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপিসহ অন্যান্য আমন্ত্রীত অথিতি বৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.