Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২৩

চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দিনব্যাপী কোতয়ালী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিডিল সহ দিনাজপুর জেলার কোতয়ালী থানার মুরাদপুর শাহ পাড়ার মাদক ব্যবসায়ী লোকমান হাকিম ও আলমনগর বনানী পাড়ার আনোয়ার হোসেনকে এবং অন্যান্য ঘটনায় মোট ২৩ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানীর নেতৃত্ত্বে ০৪ আগস্ট মঙ্গলবার এস আই মুক্তারুল আলম,এসআই আবু বক্কর সিদ্দিক,এএসআই প্রণয়, এএসআই জাহাঙ্গীর,এএসআই কাওসার নগরীর আলমনগর বনানীপাড়ায় মাদক ব্যবসায়ী লোকমান হোসেনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে দিনাজপুর জেলার কোতয়ালী থানার মুরাদপুর শাহ পাড়ার মাদক ব্যবসায়ী মৃত শমসের আলীর পুত্র লোকমান হাকিম ও আলমনগর বনানীপাড়ার সোহরাব আলীর পুত্র আনোয়ার হোসেনকে ১০ বোতল ফেন্সিডিল সহ বিক্রয় করা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া বিভিন্ন ঘটনায়¡ ০৪ আগস্ট মঙ্গলবার কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ২১ জনকে গ্রেফতার করে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.