Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

Ripon-photo

রংপুর প্রতিনিধি: ফুটবল খেলাকে কেন্দ্র করে রংপুরের আলমনগর এলাকার ইস্পাহানি ক্যাম্পের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত সাগরের চিকিৎসাধীন অবস্থায় (১৮) মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে গত ৮ আগস্ট রাতে গুরতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিহত সাগর শহরের আলমনগর রবার্টসনগঞ্জ এলাকার ২নং ইস্পাহানি ক্যাম্পের আব্বাস আলীর ছেলে।
সাগরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আবারো ক্যাম্প এলাকায় উত্তেজনা দেখা দেয়। যে কোন ধরণের সংঘর্ষ এড়াতে ক্যাম্প এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, নিহত সাগরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ফুটবল খেলাকে কেন্দ্র করে গত ৮ আগস্ট ওই এলাকার ২ ও ৩নং ক্যাম্পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২নং ক্যাম্পের সাগরসহ অন্তত ছয়জন আহত হন।

Leave A Reply

Your email address will not be published.