Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে বাসচাপায় একই পরিবারের ৫জনসহ নিহত ৬

Taragonj Rangpur 08 07 2016

নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুরের তারাগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কে বাসচাপায় শিশুসহ ৬ জন মারা গেছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার সন্ধ্যা বিকেল পৌনে ৫টার দিকে তারাগঞ্জ জিগাতলা এলাকায় এ ঘটনায় ঘটে।
নিহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। তারা হলেন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার চ্যাংমারী গ্রামের রুহুল আমিন মুন্সীর ছেলে শহীদুল ইসলাম (৩৮), স্ত্রী রওশন আরা (৫১), ছেলে শহিদুলের স্ত্রী দুলী (৩০), নাতি মোহতাসিন (৪), মেয়ে শাহনাজ পারভীন (২৩)। আহতরা হলেন- আসাদুল ইসলাম ও সব্বুর মিয়া।
সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক সেকেন্দার আলীও (২৮) মারা যান। তিনি একই এলাকার জামিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, নিহতরা নীলফামারি জেলার জলঢাকা উপজেলার চেংমারী গ্রামের বাসিন্দা। বিকেলে তারা আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। পরে অটোরিকশাটি রংপুর-সৈয়দপুর মহাসড়কে পৌঁছলে একটি মিনিবাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। ঘটনার সঙ্গে সঙ্গে বাস চালক পালিয়ে যায়। এ ব্যাপারে কেউ আটক হয় নি।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং আর আহত দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.