Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

mkঢাকা-রংপুর মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন রবিউল ইসলাম (৩৫) ও অন্যজনের নাম জানা যায়নি। রবিউল নীলফামারী জেলার ডেমার এলাকার আজিজার রহমানের ছেলে।

রংপুরের বড়দগা হাইওয়ের পুলিশ ইনচার্জ শহিদুল ইসলাম জানান, রংপুরের মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা এলাকায় গাইবান্ধা থেকে ছেড়ে আসা রংপুরগামী বাস ও রংপুর থেকে ছেড়ে যাওয়া বগুড়াগামী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত রবিউলকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.