Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে মাদক বিরোধী প্রচারণা মাস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Rangpur news-03-01-2016রংপুর প্রতিনিধি: রংপুরে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারী/১৬ উপলক্ষ্যে র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক দিলারা জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল­াহ-আল-ফারুক, সিভিল সার্জন ডাঃ মোজাম্মেল হক। আলোচনা সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন।
র‌্যালীতে জেলা প্রশাসকের নেতৃত্বে ফেরা, স্বপ্ন, স্নেহা, লাইট হাউস, সুস্থ জীবন, রঙ, শঙ্খচিল, এইড এবং আরডিআরএসসহ বিভিন্ন মাদক বিরোধী সংগঠন ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

Leave A Reply

Your email address will not be published.