Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিজস্ব প্রতিনিধি :  রংপুরে র‌্যাব সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় ‘সন্ত্রাসীদের’ দায়ের কোপে র‌্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন।  বুধবার দিবাগত গভীর রাতে নগরীর ধাপ এলাকায় এ ঘটনা ঘটে।
র‌্যাব-১৩ এর উপ অধিনায়ক মেজর আশরাফ আলী বলেছেন, বুধবার রাত পৌনে ৩টার দিকে ক্যান্টনমেন্ট চেকপোস্টের কাছে দেশ ক্লিনিক সংলগ্ন চান হোটেলের গলিতে এ ঘটনা ঘটে।  নিহত মানিক (৩২) ও সুমন (২৭) রংপুর শহরের খলিফাতারী এলাকার আমীর আলীর ছেলে।তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান।
 জানা গেছে, ওই এলাকায় মানিক ও সুমনকে চ্যালেঞ্জ করে র‌্যাব সদস্যরা। পরে তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আত্মরক্ষায় র‌্যাব গুলি করলে তারাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে দুই সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হন।

Leave A Reply

Your email address will not be published.