Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে শিশু ধর্ষক গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় শিশু বিলকিছ জাহান ববির ধর্ষনকারী রাসেলকে (২০) গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে ছাত্র ইউনিয়ন রংপুর জেলা ও কাউনিয়া উপজেলা সংসদ। গতকাল বেলা ১১টায় দলের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল জেলা সংসদ কার্যালয় হতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে দলের নেতা-কর্মীরা।
স্বারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি প্রদীপ বর্মন, সহ-সভাপতি এমএম সৌরভ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, কাউনিয়া উপজেলা আহবায়ক বাবর আলী বসু, শিশু কন্যাটির বাবা বেলাল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ঘটনার ১৭ দিন অতিবাহিত হলেও এখনো গ্রেফতার হয়নি ধর্ষনকারী রাসেল। শিশুটি বর্তমানে হাসপাতাল ছেড়ে মাহিগঞ্জে নিজবাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আতঙ্কের মাঝে আছে। সেই সাথে তারা আগামী ৭দিনের মধ্যে শিশু ধর্ষক রাসেলকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আগামী ৭দিনের মধ্যে ধর্ষক গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

Leave A Reply

Your email address will not be published.