Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে সেনা কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার

download (8)রংপুর ব্যুরো: রংপুরে এনআই আফতাবী নামে এক সেনা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। আফতাবী রংপুর মহানগরীর ইসলামবাগ খলিফাটারী এলাকায় বাস করেন। তিনি রংপুর নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন এবং সাবেক সেনা কর্মকর্তা ছিলেন। তার দুই স্ত্রী আছে।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাদের জিলানী জানান, ডা. এনআই আফতাবীকে গলাকাটা অবস্থায় গত শুক্রবার রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, হাত ও দুই পায়ের রগ কাটা অবস্থায় আফতাবীকে বাসার বাথরুমে পড়ে থাকতে দেখে এলাকাবাসী ও স্বজনরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। নিহতের শ্বাসনালী কাটা ছিল।

ওসি আরও জানান, কি কারণে তার মৃত্যু হয়েছে তার কোনো তথ্য পাওয়া যায়নি। তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.