Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সড়ক দুর্ঘটনাবদরগঞ্জ প্রতিনিধি, রংপুর : রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোখলেছুর রহমান(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী মৌসুমী আক্তার(৩৫)। রোববার(১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে বদরগঞ্জ-পার্বতীপুর রোডের ডারারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোখলেছুর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মালগাঁওয়ের শহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে মোখলেছুর তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে পার্বতীপুরে যাচ্ছিলেন। এ সময় তারা ডারারপাড় এলাকায় পৌঁছালে মোখলেছুর নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত স্বামী-স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোখলেছুরকে মৃত ঘোষণা করেন। মৌসুমী আক্তারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আয়েশা সিদ্দিকা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.