Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-২ আহত-৩

সড়ক দূর্ঘনামিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি:

রংপুরে বাস ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। আজ সকালে দমদমা ব্রীজ সংলগ্ন ধর্মদাস সর্দ্দারপাড়া হাইওয়েতে এ ঘটনা ঘটে। ঘটনায় দুই ব্যক্তি নিহত ও তিন ব্যক্তি আহত হয়েছে। নিহতরা হলেন দিনাজপুরের বিরাহীমপুর উপজেলার ইসলামপুর এলাকার হেমন্তের পুত্র রবিন(২৮) ও নগরীর ৩২ নং ওয়ার্ডের সাহাজানের পুত্র আব্দুল মতিন(২৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় রংপুর হতে ছেড়ে যাওয়া ঢাকামুখি বাসের বগুড়া হতে আসা সিএনজির সাথে দমদমা ব্রীজ সংলগ্ন ধর্মদাস সর্দ্দারপাড়ায় হাইওয়েতে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে নিহত হয় এক জন,পরবর্তীতে তাদেরকে উদ্ধার করতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয় আরো একজন। তারা আরো জানান নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ও আহত তিন ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.