Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরের গঙ্গাচড়ায় ভোক্তা অধিকার বিষয়ক সমাবেশ

কামরুজ্জামান লিটন, গঙ্গাচড়া, রংপুর : 
রংপুরের গঙ্গাচড়ায় বৃহস্পতিবার ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ক র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় ইউএনও তৌহিদুল ইসলামের সভাপতিত্বে পরিষদ মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। বক্তব্য রাখেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোসদ্দেকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ ফারহানা আফরোজ, আনসার ও ভিডিপি কর্মকর্তা সোলায়মান আলী, মৎস্য কর্মকর্তা রেজাউল কবীর, সমবায় কর্মকর্তা মাসুদ রানা, গণমাধ্যম কর্মী জাকিরুল ইসলাম মন্টু প্রমুখ। র‌্যালী ও সমাবেশে পুরুষ ও নারী ভোক্তাগণ অংশ নেয়।

Leave A Reply

Your email address will not be published.