Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরের তাজহাটে হেযবুত তওহীদের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা সভা

রংপুর প্রতিনিধি: জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠান করেছে রংপুর জেলা অ-রাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ।
শুক্রবার সন্ধা ৭টায় রংপুর নগরীর তাজহাট গ্রামীণ প্লটে সর্বস্থরের নের্তৃবৃন্দ ও সুধীদের নিয়ে হেযবুত তওহীদের রংপুর জেলা সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীমের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হেযবুত তওহীদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ রুবেলের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় দেশব্যাপী হেযবুত তওহীদের চলমান কার্যক্রম তুলে ধরে ও জঙ্গিবাদের বিরুদ্ধে আদর্শিক লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আশেক মাহমুদ। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হেযবুত তওহীদের সারাদেশের ন্যায় রংপুর জেলার বিভিন্ন স্থানে প্রজেক্টরের মাধ্যমে, আলোচনা সভা, মতবিনিময়, পত্রিকা ইত্যাদির মাধ্যমে জনগনকে সচেতন করে ঐক্যবদ্ধ করার কাজ করে যাচ্ছে এই কাজে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।
হেযবুত তওহীদের পার্কমোড় শাখার সভাপতি মো.বিপ্লব, সদর শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম এবং সস্থানীয় সদস্য মো. মজিবর রহমান ও নিজাম উদ্দিন সুমনের সহযোগিতায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সদস্য সমাজ সেবক মো. শুকুর আলী বাসেদ, জেলা মটর চালক লীগের সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টুকু, দৈনিক বজ্রশক্তির বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম, ২৮নং ওয়ার্ড আ’লীগের কোষাধাক্ষ মো. কবির হোসেন, ওয়ার্ড যুবলীগ নেতা পল্লী চিকিৎসক মো. ফারুক হোসেন, মোহাম্মাদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.