Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরের মিঠাপুকুর উপজেলা শিবির সভাপতি গ্রেপ্তার

download-1
রংপুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলা শিবির সভাপতি ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নামে পেট্রোল বোমায় ৬ জন হত্যা, জামায়াত নেতা সাঈদীর মামলার রায়ের দিন ৭ জন হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে।

পুলিশ বলছে, শিবিরের এই ক্যাডার ওই উপজেলার খোরদ শান্তিপুর এলাকার শফিউল আলমের ছেলে। এতদিন সে পলাতক ছিল। ঈদে বাড়িতে এসেছে। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে তাকে সোমবার সকাল সাড়ে সাতটার দিকে গ্রেপ্তার করা হয়েছে।

মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, ‘ইউসুফকে আদালতে পাঠানো হবে। মামলার মেরিট অনুযায়ী আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

Leave A Reply

Your email address will not be published.