Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘রক অন টু’ তে শ্রদ্ধা কাপুর!

shraddha-kapoor-photos-094বিনোদন ডেস্ক:
‘হায়দার’ খ্যাত শ্রদ্ধা কাপুর নতুন সিনেমা ‘এবিসিডি টু’ নিয়ে কাজ করতে করতেই আরেকটি সুসংবাদ পেলেন। শ্রদ্ধার অভিনয় প্রতিভার জন্য তিনি আরেক জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে হটিয়ে ‘রক অন টু’ তে অভিনয় করতে চলেছেন। জানা যায়, ‘রক অন টু’ সিনেমার জন্য প্রথমে আলিয়া ভাটের কাছে অভিনয়ের প্রস্তাব নিয়ে গেলেও পরে সেই চরিত্রের জন্য শ্রদ্ধাকেই নির্বাচন করা হয়। এ ব্যাপার নিশ্চিত করে শ্রদ্ধা জানান তিনি এই সিনেমায় কাজের সুযোগ পেয়ে দারুণ অনুপ্রাণিত। তা ছাড়া এই সিনেমার প্রথম পর্বও নাকি তার কাছে অনেক ভালো লেগেছিল, আর সিনেমাটি জুড়ে গান এবং লাইভ পারফর্মেন্সের এত বিস্তার যা সব সিনেমায় থাকে না। শ্রদ্ধা এর আগে ‘এক ভিলেন’ এবং ‘হায়দার’ সিনেমায় গান গেয়েছিলেন। সেই গান গাওয়ার সুযোগও তিনি আবার ‘রক অন টু’ সিনেমায় পাচ্ছেন। প্রসঙ্গত ‘রক অন’ সিনেমাটি ২০০৮ সালে মুক্তি পেয়েছিল, এবং সে বছর সিনেমাটি দারুণ ব্যবসাসফল হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.