Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রসিক নির্বাচন বর্তমান ইসির জন্য একটি পরীক্ষা: এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন হবে বর্তমান নির্বাচন কমিশনের জন্য একটি পরীক্ষা।

এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান করতে ব্যর্থ হলে ইসির প্রতি জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ হবে।

বুধবার রাজধানীর বনানী কার্যালয়ে বিমানের পাইলট ক্যাপ্টেন মো. জাকারিয়া হোসেনের আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, সবার অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে- নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে হবে। সম্পূর্ণ নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে।

প্রথম পর্যায়ে সেই প্রমাণ নিতে চাই আসন্ন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের মাধ্যমে।

তিনি বলেন, জাতীয় পার্টি সম্মিলিত জাতীয় জোটকে (ইউএনএ) নিয়ে এককভাবে নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করবে। দেশের মানুষ এখন আমাদের দিকেই ঝুঁকে পড়েছে। তাই সমাজের বিভিন্নস্তরের মানুষ এবং গণ্যমান্য ব্যক্তি জাতীয় পার্টিতে যোগদান করছেন। এই ধারা অব্যাহত থাকবে।

যোগদানকারী পাইলট জাকারিয়া হোসেনকে জাতীয় পার্টিতে স্বাগত জানিয়ে তাকে পার্টির জন্য নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান পার্টির চেয়ারম্যান।

এসময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মেজর মো. খালেদ আখতার (অব.), চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, শফিকুল ইসলাম সেন্টু, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.