Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রসিক নির্বাচনের ২৩,২৪ ও ২৫নং ওয়ার্ডের পূনরায় ভোট গননার দাবীতে সাংবাদিক সম্মেলন

আমিরুল ইসলাম,রংপুর: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩,২৪ও ২৫নং ওয়ার্ডের ৮টি কেন্দ্রে এজেন্টের আপত্তি গ্রহন না করা ও পোলিং এজেন্টের স্বাক্ষর না নেওয়ার অভিযোগ এনে সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ভোট পূনরায় গননার দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে চশমা প্রতীকের মহিলা কাউন্সিলর প্রার্থী মোছা. আরজানা বেগম।
সোমবার দুপুর ২টায় নগরীর কামাল কাছনার এসোড ট্রেনিং সেন্টারের কনফারেন্স রুমে রংপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ অভিযোগ তুলে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আরজানা বেগম।
লিখিত বক্তব্যে জানাযায়, গত ২১শে ডিসেম্বর অনুষ্ঠিত রসিক নির্বাচনে সংরক্ষিত ৮ (২৩,২৪ ও ২৫) নং ওয়ার্ডে চশমা প্রতীক বিজয় লাভ করলেও নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহন কর্মকর্তারা প্রতিদ্বন্দী প্রার্থীর সাথে যোগসাজস করে কেন্দ্রে ফলাফল প্রদানের সময় চশমা প্রতীকের পুলিং এজেন্টেদের আপত্তি গ্রহন করেনি এবং ফলাফল সিটে তাদের স্বাক্ষর গ্রহন করেনি।
এসব বিষয়গুলো তাৎক্ষনিক ভোট গ্রহন কর্মকর্তাদের জানালে তাদেরকে প্রশাসনের ভয় দেখান ঐ কর্মকর্তারা। কেন্দ্রগুলো হলো- ২৪ নং ওয়ার্ডের সালেমা উচ্চ বিদ্যালয়ের পুরুষ ও মহিলা কেন্দ্র, মোসলেম উদ্দিন বালিকা বিদ্যালয়, ২৩নং ওয়ার্ডের সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, জুম্মাপাড়া প্রাথমিক বিদ্যালয়, নিউ জুম্মাপাড়া প্রাথমিক বিদ্যালয়, ইউসেফ স্কুল এবং বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়।
ভোট গ্রহন কর্মকর্তাদের স্থানীয় সরকার নির্বাচন-২০১০ (সিটি কর্পোরেশন) আইনের ২৫ উপধারা আনুযায়ী এসব কেন্দ্রের ভোট পূনরায় গননার জন্য প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তাসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাংবাদি সম্মেলনে অনুরোধ জানিয়েছেন চশমা প্রতীকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. আরজানা বেগম।
উল্লেখ্য এ বিষয়ে আরজানা বেগম ২৪শে ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা বরাবর ভোট পূনরায় গননার দাবীতে আবেদন করেন।

 

Leave A Reply

Your email address will not be published.