রসিক ৩২নং ওয়ার্ড কাউন্সিলর শামীমকে হেযবুত তওহীদ মডার্ন শাখার শুভেচ্ছা
রংপুর প্রতিনিধি: রংপুর সিটি করর্পোরেশনের ৩২নং ওয়ার্ডের নব-নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর মো. মাহাবুব মোর্শেদ শামীমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হেযবুত তওহীদ রংপুর মডার্ন শাখা।
রবিবার সকাল ৯টায় নগরীর ধর্মদাস মিয়া পাড়াস্থ তার নিজ বাসায় ফলেল শুভেচ্ছা জানান হেযবুত তওহীদ মডার্ন শাখার সভাপতি মো. এমদাদুল হক।
এসয় উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সদস্য মো. আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু ছালাম, ক্রীড়া সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাহিত্য সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য আশরাফুল আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
শামীম গত ২১শে ডিসেম্বর অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে ৩২নং ওয়ার্ডে লাটিম প্রতীক নিয়ে বিজয় লাভ করেন।
সন্ত্রাস জঙ্গিবাদ মাদক মুক্ত পরিচ্ছন্ন মডেল ওয়ার্ড গড়ে জনগনের সেবা করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নব নির্বাচিত কাউন্সিলর শামীম।