Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজন হত্যা : পুলিশের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

সিলেটে বর্বরোচিতভাবে ১৩ বছরের কিশোর সামিউল আলম রাজনকে হত্যার পর তার বাবার সঙ্গে দুর্ব্যবহার ও অর্থের বিনিময়ে প্রকৃত খুনিদের রক্ষার চেষ্টার অভিযোগে গঠিত তদন্ত কমিটি দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।

নগরীর জালালাবাদ থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন ও এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিভাগীয় তদন্ত শেষে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করা হয়।

তদন্ত কমিটিতে ছিলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. রোকন উদ্দিন, অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা ও উপ কমিশনার মুশফিকুর রহমান।

প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেট শহরতলির কুমারগাঁওয়ে সামিউল হত্যাকান্ডের পর তার বাবা আজিজুর রহমানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে জালালাবাদ থানার ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এ ছাড়া অর্থের বিনিময়ে সামিউলের প্রকৃত খুনিদের বাঁচানোর চেষ্টার অভিযোগও ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে করেন আজিজুর রহমান।

এর প্রেক্ষিতে গত ১৪ জুলাই ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তিন কার্যদিবসের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে তদন্ত শেষ না হওয়ায় প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ আরো পাঁচদিন বাড়ানো হয়।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.