Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজীবপুরে কলেজ ছাত্রকে মিথ্যা মাদক ব্যবসায়ী বানানোর প্রতিবাদে মানববন্ধন

rowmari-kurigram-photo-1-28-09-16শাহাদত হোসেন, রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রাম জেলাধীন রাজীবপুর উপজেলার ধূলাউরি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হাই ত্রর পুত্র কলেজ ছাত্র শামীম হোসেনকে অন্যায় ভাবে মাদক ব্যবসায়ী বানানোর প্রতিবাদে মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে রাজীবপুর থানা মোড় চত্ত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসি ওই মানবন্ধনের আয়োজন করেছে বলে জানা গেছে।
মানবন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান ও ভূমিহীন নেত্রী হাফিজা বেগম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
বক্তরা এসআই আমিনুল ইসলামের নানা দুর্নীতি, অপকর্ম ও ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের বিষয়ে তদন্তের দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.