Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজৈরে পরীক্ষা চলাকালে কেন্দ্র থেকে বেড়িয়ে ব্রীজ থেকে লাফ দিয়ে পরীক্ষার্থীর আতœহত্যার চেষ্টা । মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি

মোঃ ইব্রাহীম রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর কেজেএস পাইলট ইনষ্টিটিউট কেন্দ্রে আজ এসএসসির বাংলা ১ম পত্র পরীক্ষা চলাকালে জুলিয়া আক্তার নামে এক পরীক্ষার্থীনি(রোল-১৬১২৩০) হল ও কেন্দ্র থেকে বেড়িয়ে এসে ১০০গজ দুরে ব্রীজ থেকে নদীতে লাফ দিয়ে আতœহত্যার চেষ্টা করে । পরে এলাকাবাসী এগিয়ে এসে জুলিয়াকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশংকাজনক।
জানা যায়, রাজৈর উপজেলা সদরে অবস্থিত রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের আবাসিক ছাত্রী জুলিয়া আক্তার রাজৈর কেজেএস পাইলট ইনষ্টিটিউট কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা ২০ মিনিট পর তিন তলার ৩০২ নং কক্ষ থেকে হঠাৎ বেড়িয়ে এসে রাজৈর বাজার ব্রীজের উপর থেকে প্রায় ২০ফুট নিচে নদীতে লাফ দিয়ে আতœহত্যার চেষ্টা করে । সে বর্তমানে রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন। অচেতন অবস্থায় থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। এলাকাবাসীসহ অনেকের প্রশ্ন ? কিভাবে চারদিকে দেওয়াল ঘেরা পরীক্ষা কেন্দ্র থেকে সকলের সামনে দিয়ে পকেট গেট পেড়িয়ে কেন্দ্র থেকে প্রায় ১০০ গজ দুরে মরা কুমার নদীর উপর ব্রীজ থেকে লাফিয়ে পরে আত্মহত্যা চেষ্টা করার সুযোগ পেল ! এটাই নিয়ে এখন সর্বত্র আলোচনার ঝড় বইছে। তাহলে কি পরীক্ষা কেন্দ্র অরক্ষিত ছিল?

রাজৈর কেজেএস পাইলট ইনষ্টিটিউট কেন্দের হল সুপার জাফর আলী মিয়া জানান, ছাত্রীটি বাথরুমে যাওয়ার কথা বলে বাইরে যায়। পরে খবর পেলাম সে নদীতে লাফ দিয়েছে।
কেন্দ্র সচিব অলিক কুমার ধর জানান, ছাত্রীটি কক্ষ প্রত্যবেক্ষকদের কাছে শারীরিক অসুস্থতার কথা বলে বাথরুমে যায়।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জীব কুমার বালা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.