Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজৈরে বজ্রপাতে নিহত ১ ॥ আহত ২ ॥

মো: ইব্রাহীম, রাজৈর ( মাদারীপুর) সংবাদদাতাweather_lightning_storm_640x360_getty_nocredit

মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামে গত শনিবার দুপুরে বজ্রপাতে ইয়াছিন সরদার (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে । আহত হয়েছে আরো দুই কিশোর । আহতদের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানাগেছে, গত কাল শনিবার দুপুর ২ টার দিকে উপজেলার শাখারপাড় রাঙ্গা মোল্লার মোড় এলাকায় নদীতে ভিড়ানো নৌকায় বসে গোসল করার সময় হঠাৎ মুহুর্মুহু বজ্রপাত ঘটে । এতে নৌকাটি অর্ধেক পুড়ে যায় । এসময় নৌকায় বসে থাকা এলাকার মান্নান সরদারের ছেলে ইয়াছিন সরদার (১৪) ঘটনাস্থলেই মারা যায় এবং মারাতœক আহত মস্তফা মোল্লার ছেলে অজিত (১২) ও ইসরাইল শেখের ছেলে শফিকুলকে (১১) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

Leave A Reply

Your email address will not be published.